জামিয়ার পরিচিতি
আল-জামিয়াতুল ইসলামিয়া কাছেমুল উলূম চারিয়া
পো: চারিয়া মাদ্রাসা, উপজেলা: হাটহাজারী, চট্টগ্রাম, বাংলাদেশ।
ফোন: ০১৮১৯-৩৩৩৯৮৯, ০১৮১৯-৩৭০৭১০
ভৌগলিক অবস্থান: বন্দর নগরী চট্টগ্রাম হইতে ২২ কি. মি. উত্তরে নাজিরহাট রোড সংলগ্ন চারিয়া গ্রামে অবস্থিত।
প্রতিষ্ঠাকাল: ১৯৪৩ ইংরেজী, ১৩৬৩ হিজরী।
প্রতিষ্ঠাতা: বাংলার প্রথম মুহাদ্দিস আল্লামা সাঈদ আহমদ (রহঃ) (বড় মুহাদ্দিস ছাহেব)।
প্রথম মুহ্তামিম: হাদিয়ে জামান আল্লামা আবদুল জলিল (রহ.)
বর্তমান মুহ্তামিম: (ছাহেবজাদা) মাওলানা মো: ওসমান সাইদী।
মতাদর্শ: কুরআন সুন্নাহ ভিত্তিক আহলে সুন্নাত ওয়াল জামাতের আক্বীদায় পূর্ণ বিশ্বাসী।
লক্ষ্য ও উদ্দেশ্য: কুরআন সুন্নাহ শিক্ষার পাশাপাশি ছহীহ্ আক্বীদা ও ইসলামী সভ্যতার বিকাশ এবং র্শিক-বিদ্আত ও কু-সংস্কার রোধকল্পে দাওয়াতী কার্যক্রম পরিচালনা।
শিক্ষাস্তর: শিশু শ্রেণী হতে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতকোত্তর এবং তাফসীর, হাদীস, ফিকাহ্, আরবী সাহিত্য, বাংলা সাহিত্য, মুতার্ফারিকা, হিফজুল কুরআন , নূরানী এবং মহিলা বিভাগ।
শিক্ষক ও কর্মচারী সংখ্যা: ৬৫ জন।
ছাত্র-ছাত্রী সংখ্যা: প্রায় ১৫০০ জন।
এতিম ও গরীব ছাত্র সংখ্যা: ৭০০ জন।
আনুমানিক বার্ষিক ব্যয়: ৪,৮০,০০,০০০/- (চার কোটি আশি লক্ষ টাকা)।
আয়ের উৎস: ধর্মপ্রাণ দানশীল মুসলিম ভাইদের দেয়া চাঁদা, ছদ্কা ও যাকাত ইত্যাদি দ্বারা পরিচালিত।